News Flash

Image

ত্রিপুরা : রাজ্যসভার একটি আসনে জয়ী বিজেপি

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : প্রত্যাশিতভাবে রাজ্যসভা নির্বাচনে ত্রিপুরার একটিমাত্র আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা। তিনি ৪০টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী বিধায়ক ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট। ফলাফল ঘোষণার পর ডা: সাহা বলেন, বিরাট দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। ত্রিপুরার উন্নয়নে কাজ করাই মূল লক্ষ্য থাকবে।


আজ সকাল থেকেই ত্রিপুরা বিধানসভায় রাজ্যসভার নির্বাচন শুরু হয়েছিল। সমস্ত বিধায়করা আজ এই নির্বাচনে অংশ নিয়েছেন। রাজ্যসভা নির্বাচনে ত্রিপুরা থেকে ৫৬ জন বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় এক জন সদস্য প্রয়াত হয়েছেন, একজনকে বহিষ্কার করা হয়েছে এবং দুইজন সদস্য সম্প্রতি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্ত, আজ ৫৫ জন বিধায়ক রাজ্যসভার নির্বাচনে ভোট দিয়েছেন।


আইপিএফটি বিধায়ক বৃসকেতু দেব্বর্মা অনেক দিন আগেই বিধানসভার সদস্যপদ ইস্তফা দেওয়ার আর্জি অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন। কিন্ত, তাঁর বিধায়ক পদ খারিজের এখনো সিদ্ধান্ত নেননি অধ্যক্ষ। কিন্ত, আজ তিনি রাজ্যসভার নির্বাচনে ভোট দেননি। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনেও তিনি অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে বিজেপি-আইপিএফটির ৪০ জন এবং বামেদের ১৫ জন ভোটার এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top