News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেপুটেশন : চা শ্রমিকদের তিন দফা দাবি আদায়ে ইউনিয়নের ডেপুটেশন শ্রম কমিশনারকে
Image

ডেপুটেশন : চা শ্রমিকদের তিন দফা দাবি আদায়ে ইউনিয়নের ডেপুটেশন শ্রম কমিশনারকে

আগরতলা, ৩১ মার্চ : ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে চা শ্রমিকদের তিন দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার পশ্চিম জেলা কার্যালয়ে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শ্রমিক নেতা কানু ঘোষ। 


ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলের শেষ দিকে ২০১৭ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ১৭৩ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় তৎকালীন সরকারের আমলে মজুরি কার্যকর করা সম্ভব হয়নি। নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন সরকার শাসন ক্ষমতায় আসীন হয়। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলের শেষের দিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। তাতে শ্রমিক নেতা কানু ঘোষ বিস্ময় প্রকাশ করেন। 


তিনি বলেন, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করার ফলে শ্রমিক পরিবারগুলো বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অসহায় হয়ে পড়েছে। এছাড়া শ্রমিকদের ঘরবাড়ি মেরামত করার বিষয়ে চা বাগান মালিক কর্তৃপক্ষ ক্রমাগত উদাসীন মনোভাব পোষণ করে চলেছেন। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ দাবি পূরণ করা না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top