News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসম, নাগাল্যান্ড এবং মণিপুরের জন্য আফ্স্পা-র অধীনে অশান্ত এলাকাগুলি হ্রাস, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

অসম, নাগাল্যান্ড এবং মণিপুরের জন্য আফ্স্পা-র অধীনে অশান্ত এলাকাগুলি হ্রাস, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় সরকার অসম, নাগাল্যান্ড এবং মণিপুরে বেশ কিছু এলাকা থেকে আফ্স্পা প্রত্যাহার করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমর্থন করে এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ১ এপ্রিল থেকে অসমের ২৩টি জেলায় সম্পূর্নভাবে এবং একটি জেলায় আংশিক রূপে আফ্স্পা প্রত্যাহার করা হচ্ছে। ১৯৯০ সাল থেকে অসমের ৩৪টি জেলায় আফ্স্পা লাগু ছিল। তেমনি, ২০০৪ সাল থেকে ইম্ফল পুর নিগম এলাকা বাদে সম্পুর্ন মণিপুরে আফ্স্পা লাগু ছিল। ১ এপ্রিল থেকে রাজ্যের ৬ জেলায় ১৫টি পুলিশ থানাধীন এলাকা থেকে আফ্স্পা প্রত্যাহার করা হচ্ছে। একইভাবে, ১৯৯৫ সাল থেকে নাগাল্যান্ডে আফ্স্পা লাগু ছিল। এক এপ্রিল থেকে রাজ্যের ৭ জেলায় ১৫টি পুলিশ থানাধীন এলাকা থেকে আফ্স্পা প্রত্যাহার করা হচ্ছে।

আফ্স্পা প্রত্যাহারের কেন্দ্রের এই সিদ্ধান্তের ভূয়সী প্রসংশা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আজ এক টুইট বার্তায় বলেন, অসম, নাগাল্যান্ড এবং মণিপুরের জন্য আফ্স্পা-র অধীনে অশান্ত এলাকাগুলি হ্রাস করার পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এই সিদ্ধান্ত উত্তর পূর্বের আরও উন্নয়ন নিশ্চিত করবে। সাথে তিনি আরও লেখেন, পূরবর্তী সরকারের জমানায় অত্যন্ত অবহেলিত উত্তর-পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এখন অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে। তিনি এই অঞ্চলে শান্তি নিশ্চিতে নেওয়া বড় পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ধান্যবাদ জানিয়েছেন।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top