News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM : প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বিমল সিনহার মৃত্যু দিবস পালিত
Image

CPIM : প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বিমল সিনহার মৃত্যু দিবস পালিত

আগরতলা, ৩১ মার্চ : রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বরিষ্ঠ সিপিআইএম নেতা বিমল সিনহার ২৪ তম মৃত্যু দিবস আজ দলের তরফ থেকে সর্বত্র শহীদান দিবস হিসেবে পালিত হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় মেলার মাঠে সিপিআইএম রাজ্য কার্যালয়ে। সেখানে প্রয়াত ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এদিন শহীদ দিবসের বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রয়াত ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ছিলেন দলের একজন বলিষ্ঠ নেতৃত্ব। ২৪ বছর আগে আজকের দিনে তার ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে ফিরিয়ে আনতে গিয়ে এনএলএফটি সন্ত্রাসবাদীদের গুলিতে তিনি প্রাণ হারিয়েছিলেন। ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা যে পরিচয় দিয়েছিলেন তা বর্তমান প্রজন্মের কাছে শিক্ষণীয় বলেও তিনি উল্লেখ করেন। 
সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকেও আজ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার শহীদান দিবস কর্নেল চৌমুহনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কমলপুরে তার নিজ এলাকায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালনের খবর মিলেছে। খোয়াই কমলপুর বিলোনিয়া সাবরুম উদয়পুর কল্যাণপুর তেলিয়ামুড়া জিরানিয়া সহ অন্যান্য স্থান থেকে ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top