News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে চলছে রাজ্যসভার দুই আসনের নির্বাচন, সকাল নয়টা থেকে শুরু ভোটগ্ৰহণ, সন্ধ্যা ছয়টায় ফলাফল
Image

অসমে চলছে রাজ্যসভার দুই আসনের নির্বাচন, সকাল নয়টা থেকে শুরু ভোটগ্ৰহণ, সন্ধ্যা ছয়টায় ফলাফল

গুয়াহাটি, ৩১ মার্চ (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৩১ মার্চ সকাল নয়টা থেকে রাজ্য বিধানসভার সেন্ট্রাল হল-এ চলছে অসমের দুই আসনের জন্য ভোটগ্ৰহণ। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে শুরু হবে ভোটগণনা, ফলাফল ঘোষণা হবে ছয়টায়।

রাজ্যসভার নিৰ্বাচনে মিত্রজোটের বিজেপি প্রার্থী পবিত্ৰ মাৰ্ঘেরিটার জয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় আসনে শরিক দল ‘ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল’ (ইউপিপিএল)-প্ৰাৰ্থী রণগৌরা নাৰ্জারিকে প্রার্থী করেছে শাসক বিজেপি। অন্যদিকে দ্বিতীয় আসনে বিরোধীজোট প্ৰাৰ্থী কংগ্রেসের রিপুন বরার মধ্যে প্রবল প্ৰতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রথম আসনে সরকারিভাবে ঘোষণা না হলেও বিজেপি প্রার্থী পবিত্র মার্ঘেরিটা ইতিমধ্যে বিজয়ী বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় আসনেও জোটপ্রার্থী ইউপিপিএল-এর রণগৌরা নার্জারি জয়ী হবেন বলে দাবি করেছে বিজেপি। উল্টো দিকে বিরোধীদের দাবি, তাঁদের মনোনীত প্রার্থী কংগ্রেসের রিপুন বরাই জয়ী হবেন।

সকাল নয়টায় ভোটগ্ৰহণ শুরু হলে প্রথম ভোট দিয়েছেন বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর বিধায়ক দুর্গাদাস বড়ো। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সর্বপ্রথম ভোট দিয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য। জানা গেছে, শাসক ও বিরোধী কয়েকজন বিধায়কের ভোট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিপিএফের বিধায়ক দুর্গাদাস বড়ো নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী রাইজর দলের বিধায়ক অখিল গগৈ।

প্রসঙ্গত. কংগ্ৰেস এবং বিরোধী এআইইউডিএফ নিৰ্বাচনের দিন পৃথক পৃথক ভাবে দলের পক্ষ থেকে থ্ৰি-লাইন হুইপ জারি করেছে।

উল্লেখ্য, একজন প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য ৪৩টি ভোট পেতে হবে। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি এবং তার সহযোগীদের মিলিয়ে ভোট রয়েছে ৮৩টি। বাকি বিরোধী কংগ্রেসের ২৬, এআইইউডিএফ-এর ১৫, সিপিআই (এম) এবং নির্দলীয় (রাইজর দল)-এর ভোট মোট ৪৩টি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top