News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal: দিল্লির রাজপথে এবার ছুটবে ই-অটো, কেজরিওয়াল বললেন অপরিসীম গর্বের বিষয়
Image

Arvind Kejriwal: দিল্লির রাজপথে এবার ছুটবে ই-অটো, কেজরিওয়াল বললেন অপরিসীম গর্বের বিষয়

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): এবার থেকে দিল্লির সড়কে ছুটবে দেশের সবথেকে বেশি বৈদ্যুতিক অটো। বৃহস্পতিবার আইপি ডিপো থেকে বৈদ্যুতিক অটোর একটি বহরকে সবুজ পতাকা দেখিয়ে সূচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পরিবহণ মন্ত্রী কৈলাশ গাহলট। কেজরিওয়াল এদিন বলেছেন, “দিল্লি সরকারের তৈরি বৈদ্যুতিক যানবাহন নীতি সমগ্র দেশে প্রশংসিত হচ্ছে। দিল্লিকে দেশের বৈদ্যুতিক যানবাহনের রাজধানী হিসাবে বিবেচনা করা হয়। মানুষ দ্রুত বৈদ্যুতিক যানবাহন কিনছেন। এই বছর কেনা মোট যানবাহনের ১০ শতাংশ ছিল বৈদ্যুতিক যানবাহন।”

কেজরিওয়াল আরও বলেছেন, “মোট ৩ হাজার ৫০০ জন এই ই-অটো চালাবেন। এর ফলে ৩ হাজার ৫০০ জনের কর্মসংস্থান হবে, যার মধ্যে ৫০০ জন মহিলা। এটা অপরিসীম গর্বের বিষয়।” প্রতিবছরই বায়ুদূষণে নাজেহাল হয় রাজধানী দিল্লি, রাজধানীর রাজপথে বৈদ্যুতিক অটো চললে দূষণ অনেকটাই কমবে। দিল্লি সরকার জানিয়েছেন, ৩৩ শতাংশ ই-অটো মহিলাদের জন্য সংরক্ষিত।”

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top