News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Election : আগামী মে-জুনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের সম্ভাবনা, শুদ্ধ ভোটার তালিকা প্রকাশের দাবি এএসডিসি-র
Image

Election : আগামী মে-জুনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের সম্ভাবনা, শুদ্ধ ভোটার তালিকা প্রকাশের দাবি এএসডিসি-র

ডিফু (অসম), ৩১ মার্চ (হি.স.) : কার্বি-আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন সমাগত। চলতি বছরের ২২ মে বিজেপি শাসিত কার্বি স্বশাসিত পরিষদের পাঁচ বছরের কার্যকাল শেষ হচ্ছে। আর এ নিয়ে ইতিমধ্যে কার্বি পাহাড়ে শাসক বিরোধী সব দলই ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।


ইতিমধ্যে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের মে বা জুনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা। বিহুর পরই কার্বি পরিষদের নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হতে পারে বলে মনে করছে কার্বি পাহাড়ের রাজনৈতিক মহল।


এদিকে কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এনিয়ে আপত্তি তুলেছে কাৰ্বি আংলং জেলার বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল স্বশাসিত রাজ্য দাবি কমিটি (এএসডিসি)। এএসডিসির কার্বি আংলং জেলা সভাপতি চন্দ্রকান্ত তেরন কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করে সঠিক সময়ে কার্বি স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন। এএসডিসি-র কার্বি আংলং জেলা সভাপতি চন্দ্রকান্ত তেরন জানিয়েছেন, সমাগত কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সময় একটি পঞ্জিয়নভুক্ত আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে এএসডিসিকে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
অন্যদিকে কার্বি স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। এই ভোটার তালিকার দাবি আপত্তি ও নিষ্পত্তিকরণের জন্য জেলা নির্বাচনী কার্যালয় থেকে দিন তারিখ এএসডিসি দলকে অবগত করা হয়নি বলে অভিযোগ তুলে চন্দ্রকান্ত তেরান বলেন, গত ২৫ মার্চ প্রকাশিত কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা গ্রহণযোগ্য নয়। তাই তিনি শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top