News Flash

  • Home
  • খেলা
  • Cricket : আফগানিস্তানের নতুন প্রধান কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্রাহাম থর্প
Image

Cricket : আফগানিস্তানের নতুন প্রধান কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্রাহাম থর্প

কাবুল, ৩০ মার্চ (হি.স.) : আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার গ্রাহাম থর্পকে আফগানিস্তান জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে।


এসিবি-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, “প্রাক্তন ইংলিশ মিডল অর্ডার ব্যাটার গ্রাহাম থর্পকে আমাদের জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আফগানিস্তানের আসন্ন আন্তর্জাতিক ইভেন্টের আগে প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হবেন। “গ্রাহাম থর্প ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন, ১৬টি সেঞ্চুরি সহ ৪৪.৬৬ রান রেটে ৬৭৪৪ রান করেছেন এবং অপরাজিত দ্বিশতরান এর মধ্যে সেরা। তিনি এই সময়ের মধ্যে ৮২টি একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।


থর্প সারে কাউন্টি সিসি-র হয়ে ৩৪১টি এফসি ম্যাচও খেলেছেন, যেখানে তিনি ৪৯ সেঞ্চুরি সহ ২১৯৩৭ রান করেছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top