News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ, সুবিধা পাবেন পেনশনভোগীরাও
Image

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘভাতা ৩ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হল। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত রকম জ্বালানির খরচ বাড়ছে। তা নিয়ে মধ্যবিত্ত, চাকরিজীবীদের উষ্মাও বাড়ছে পাল্লা দিয়ে। এহেন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩ শতাংশ ডিএ বাড়বে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৫০ লক্ষ। সেই সঙ্গে ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রের এই ঘোষণায় তাঁদের কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। কিন্তু কোভিডের কারণে মাঝে প্রায় দেড় বছর ডিএ বাড়েনি। তার পর গত বছর জুলাইয়ে ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল। এ বার তা বাড়িয়ে ৩১ শতাংশ করল কেন্দ্র।
কেন্দ্র ডিএ বাড়ানোর ফলে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এ ব্যাপারে আগ্রহ বাড়বে বলেই মনে করছেন অনেকে। এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ক্ষোভের শেষ নেই। কেন্দ্রের ঘোষণার পর নবান্নের উপর তাই চাপ বাড়তে পারে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top