News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pushkar Singh Dhami: মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হাতে স্বরাষ্ট্র সহ ২৩টি দফতর
Image

Pushkar Singh Dhami: মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হাতে স্বরাষ্ট্র সহ ২৩টি দফতর

দেরাদুন (উত্তরাখণ্ড), ৩০ মার্চ (হি.স.) : দ্বিতীয় মেয়াদে রাজ্যের স্বরাষ্ট্র ও খনি সহ ২৩টি দফতর নিজের অধীনে রাখলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

ধামি স্বরাষ্ট্র মন্ত্রক, আবগারি, খনি এবং অসামরিক বিমান চলাচলের পাশাপাশি অন্য বেশ কয়েকটি দফতর নিজের অধীনে রাখলেন।
উত্তরাখণ্ড মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মধ্যে প্রেমচাঁদ আগরওয়ালকে অর্থ মন্ত্রক আর সাতপাল মহারাজ পূর্ত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা মন্ত্রকের নেতৃত্বে থাকবেন ধন সিং রাওয়াত এবং গণেশ জোশী কৃষির তত্ত্বাবধান করবেন।

এ ছাড়াও, ক্যাবিনেট মন্ত্রী সুবোধ ইউনিয়াল এবং রেখা আর্যকে চারটি দফতর বরাদ্দ করা হয়েছে, যেখানে ছয়টি চন্দন রামদাস, ধন সিং রাওয়াত, সৌরভ বহুগুনা এবং প্রেমচাঁদ আগরওয়ালকে দেওয়া হয়েছিল। রাজ্যকে ২০২৫ সালের মধ্যে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য রাজ্যের তহবিল তোলার প্রয়োজন হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top