News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : বেসরকারি ব্যাঙ্ক কর্মীদের সঙ্গবদ্ধ হামলায় গুরুতর ৩ ব্যবসায়ী
Image

Arrested : বেসরকারি ব্যাঙ্ক কর্মীদের সঙ্গবদ্ধ হামলায় গুরুতর ৩ ব্যবসায়ী

উদয়পুর, ৩০ মার্চ : মন্দির নগরী উদয়পুরের সেন্ট্রাল রোডে নর্থ ইস্ট ফাইন্যান্স নামে একটি বেসরকারি ব্যাংকের কর্মীদের সঙ্গবদ্ধ হামলায় ৩ জন ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা দোকান খুলে পরিষ্কার করেন এবং ঠাকুরের কাছে ধুপ দেখিয়ে প্রার্থনা করেন। তাঁদের এক ব্যবসায়ী সামান্য কিছু জল রাস্তার পাশের ফেলেছিলেন। রাস্তার পাশের জল ফেলার ঘটনাকে ঘিরে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন নর্থ ইস্ট ফাইন্যান্স নামে মাইক্রো ফাইনান্স কোম্পানির এক কর্মী। বাক-বিতণ্ডার জেরে ওই মাইক্রো ফাইনান্স কোম্পানির কর্মী ব্যবসায়ীদের হুশিয়ারী দেন। তিনি সেখান থেকে গিয়ে আরো কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাতেই ৩ জন ব্যবসায়ী জখম হয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজার এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top