News Flash

  • Home
  • খেলা
  • Cristiano Ronaldo : পর্তুগাল ছাড়া বিশ্বকাপই হবে না, দাবি আত্মবিশ্বাসী রোনাল্ডোর
Image

Cristiano Ronaldo : পর্তুগাল ছাড়া বিশ্বকাপই হবে না, দাবি আত্মবিশ্বাসী রোনাল্ডোর

লিসবন, ২৯ মার্চ (হি.স.): আজ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে জিততে মরিয়া পর্তুগাল ।নিজের শেষ বিশ্বকাপের আগে বেশ আত্মবিশ্বাসী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিলেন, পর্তুগাল ছাড়া বিশ্বকাপই হবে না।

প্লে-অফের ফাইনালে মঙ্গলবার রাতে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের সেমিফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে শেষ মুহূর্তে এসে গোল করে প্রতিযোগীতা থেকে বিদায় করে উত্তর মেসিডোনিয়া। তবে ইতালিকে পারলেও পর্তুগালকে এভাবে বিদায় করতে পারবে না বলে জানিয়ে দিলেন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মনে করেন, পর্তুগিজদের ছাড়া বিশ্বকাপই হবে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনাল্ডো জানান, ‘উত্তর মেসিডোনিয়া খুব ভাল দল। গোছানো দল। কিন্তু আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ’

প্রতিপক্ষ যেমনই হোক না কেন তা তোয়াক্কা করছেন না রোনাল্ডো। বিশ্বকাপে খেলার প্রত্যয় ব্যক্ত করে রোনাল্ডো বলেন, ‘গত রাতে ঘুমানোর আগে ভাবছিলাম, খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের বাজনা বন্ধ করে দিলে কেমন হয়? আমাদের সঙ্গে দর্শকরাও জাতীয় সংগীত গাইবেন, সবাই সেটা শুনতে পাবে, একটা একাত্মতা তৈরি হবে। বিশ্বকাপে যাওয়ার জন্য যে আবেগ, যে একাত্মতা আমাদের দরকার। আমি দর্শকদের অনুরোধ করব, আপনারা সবাই মাঠে আসুন। মাঠ ভরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা জিতব। আপনারা শুধু মাঠে এসে গর্জনে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিন। এখানে আমরাই ফেভারিট। পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়। এখানে কোনও ব্যক্তি নেই, আমরা একটি দল।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top