News Flash

  • Home
  • বাণিজ্য
  • Bank Strike: টানা ৪-দিন স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা, গ্রাহক ভোগান্তি চরমে
Image

Bank Strike: টানা ৪-দিন স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা, গ্রাহক ভোগান্তি চরমে

কলকাতা, ২৯ মার্চ (হি.স.): গত শনিবার থেকে ব্যাঙ্ক বন্ধ, ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রয়েছে মঙ্গলবারও। একটানা ৪-দিন ব্যাঙ্ক বন্ধের কারণে চরম ভোগান্তির শিকার হলেন গ্রাহকরা। গত শনিবার মাসের চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ ছিল, রবিবার স্বাভাবিকভাবেই ছুটি। এরপর সোমবার ও মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। আর তাই এদিনই কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই বন্ধ ছিল ব্যাঙ্ক।

মাসের শেষে লাগাতার ৪-দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বহু গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। এটিএম গিয়েও অনেককে খালি হাতে ফিরতে হয়েছে, কারণ অনেক স্থানে এটিএম-এর ঝাঁপও ছিল বন্ধ। ৪-দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের খুলবে ব্যাঙ্ক, ওই দিন ব্যাঙ্কে গ্রাহকদের চাপ একটু বেশি হবে, তা বলা বাহুল্য।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top