News Flash

  • Home
  • দেশ
  • Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণে, ভারতে সক্রিয় রোগী কমে ০.০৪ শতাংশ
Image

Covid19: সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণে, ভারতে সক্রিয় রোগী কমে ০.০৪ শতাংশ

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একেবারে নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, ক্রমেই সুস্থতার দিকে এগিয়ে চলেছে দেশ। রবিবার সারাদিনে মৃত্যুও হয়েছে অনেক কম কোভিড-রোগীর। বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩১ জন রোগীর।

রবিবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৫৮,৫৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩২৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৪ লক্ষ ২০ হাজার ৮৪২ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৩,২৬,৩৫,৬৭৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,০৩৫ জন (১.২১ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৫৬৭ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৮৩,৮২৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ।

Releated Posts

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026

বাংলার চা ও বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে কেন্দ্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের চা ও বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top