News Flash

  • Home
  • খেলা
  • Virat Kohli: মিতালিদের লড়াইকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি
Image

Virat Kohli: মিতালিদের লড়াইকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি

কলকাতা, ২৮ মার্চ (হি.স.) : চলতি মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় এসেও তিন উইকেটে হারতে হয়েছে ভারতকে। যার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে মিতালি রাজের দল। মিতালিদের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার বিরাট কোহলি।

সোমবার বিরাট টুইটারে লেখেন, “জেতার লক্ষ্যে টুর্নামেন্ট খেলতে নেমে, সেখান থেকে ছিটকে যাওয়া কঠিন। তবে আমাদের মহিলা দলের মাথা উঁচুই থাকবে। তারা সবটা উজাড় করে দিয়েছে। আমরা তোমাদের জন্য গর্বিত।” ভারতের প্রমীলাবাহিনী ৭ উইকেটে হারিয়ে ২৭৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ম্যাচ বার করে নেয় রামধনু দেশের মেয়েরা। এই ম্যাচ জেতার জন্য ২ বলে ৩ রান করতে হত দক্ষিণ আফ্রিকাকে। সেই সময় দীপ্তি শর্মার বলে ডুপ্রিজের শট লং অনে জমা পড়ে হরমনের হাতে। কিন্তু আম্পায়ার নো বল ডাকেন। শেষ বলে ১ রান দরকার ছিল। ডুপ্রিজ মিড উইকেটের দিকে মেরে দলকে জিতিয়ে দেন। এই হারের সঙ্গেই ভারতের দুই সিনিয়র মিতালি ও ঝুলন গোস্বামীর বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। আর ভারত হারতেই শেষ চারে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top