News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol-Diesel: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, ৭ দিনে ষষ্ঠবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল
Image

Petrol-Diesel: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, ৭ দিনে ষষ্ঠবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে, বিগত ৭ দিনে এই নিয়ে ষষ্ঠবার মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। সোমবার রাজধানী দিল্লিতে লিটারে ৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেল দামি হয়েছে ৩৫ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ৯৯.৪১ টাকা ও ৯০.৭৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৩২ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১০৮.৮৫ টাকা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে ৯৩.৯২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৩১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ৩৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৪.১৯ টাকা ও ৯৮.৫০ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ২৮ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৩ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে সোমবার এক লিটার বিক্রি হয়েছে ১০৫.১৮ টাকায় ও ডিজেল ৯৫.৩৩ টাকা। গত সপ্তাহ থেকে দেশে লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়তেই মাথায় হাত মধ্যবিত্তের।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top