News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষতি : মোহনপুরে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষতি
Image

ক্ষতি : মোহনপুরে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ মোহনপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত সহ পার্শবর্তী এলাকা গুলোতে রবিবার ভোর রাতে এবং সোমবার সকালে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ে৷ তাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ কালবৈশাখীর তাণ্ডব মোহনপুর এলাকার নির্মল বিশ্বাস এবং স্বপন সূত্রধরের দুটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া এলাকার আরো বেশ কিছু বাড়িঘর কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এলাকার বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে৷ স্বাভাবিক কারণেই বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ নেই৷ অন্ধকারে ঢেকে রয়েছে বিস্তীর্ণ এলাকা৷ অবশ্য বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সারাইয়ের কাজ শুরু করেছেন৷

স্থানীয় সূত্রে আরো জানা গেছে কালবৈশাখীর ঝড়ে বহু গাছ এবং ডালপালা ভেঙ্গে পড়েছে৷ তাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ অবশ্য কালবৈশাখীর ঝড়ে এলাকায় প্রাণহানির কোন খবর নেই৷ মোহনপুরের মনিপুর সহ পার্শবর্তী এলাকা গুলিতে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সোমবার সকালে এলাকায় ছুটে যান৷ তারা এলাকার বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন৷ প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে৷

এদিকে গতকাল খোয়াই এবং ধলাই জেলাতেও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ রাজ্যের অন্যান্য স্থানগুলোতেও আংশিক কালবৈশাখী ঝড় আসছে পড়ার খবর পাওয়া গেছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে কালবৈশাখী রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে৷ রাজ্যে অচিরেই কালবৈশাখীর তাণ্ডব এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তরের খবর৷

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top