News Flash

  • Home
  • খেলা
  • ৪-০ গোলে জামাইকাকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা
Image

৪-০ গোলে জামাইকাকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা

টরন্টো, ২৮ মার্চ (হি.স.) : অপেক্ষার অবশান । দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা । ৪-০ গোলে জামাইকাকে হারিয়ে কাতার বিশ্বকাপের জায়গা করে নিল আলফান্সো দাভিয়েসের দেশ৷

দিনকয়েক আগেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন আজ্জুরিরা ৷ সেখানেই এবার স্বপ্নপূরণের রূপকথা লিখলেন সাইল লারিন, তাজন বুকানান, জুনিয়র হোয়েলেটরা ৷পরপর ছ’ম্যাচে অপরাজিত থেকে কাতারের পথে পা বাড়িয়ে রেখেছিল জন হার্ডম্যানের ছেলেরা ৷ যদিও গত সপ্তাহে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছিল তারা । এদিন সেই ভুল শুধরে নিলেন ফুটবলাররা ৷

কানাডা দলের অন্যতম ভরসা মিডফিল্ডার জোনাথন ওসোরিও । তিনি বলেন, “আমি বাকরুদ্ধ । আজ স্বপ্ন সত্যি হল ৷ আমরা সবাই কানাডিয়ান হিসেবে এটারই স্বপ্ন দেখেছিলাম ৷ এটা একটা অবিশ্বাস্য অনুভূতি ।’’

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top