News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann: ফের জনমুখী ঘোষণা ভগবন্তের, পঞ্জাবে এবার দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত
Image

Bhagwant Mann: ফের জনমুখী ঘোষণা ভগবন্তের, পঞ্জাবে এবার দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত

চন্ডীগড়, ২৮ মার্চ (হি.স.): পঞ্জাবের জনগণের সুবিধার্থে ফের জনমুখী ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের জনগণের সুবিধার্থে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজে সোমবার জানিয়েছেন, রেশন নেওয়ার জন্য রাজ্যবাসীকে আর লাইনে দাঁড়াতে হবে না, তাঁদের সুবিধার্থে দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি ভিডিও বার্তায় এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধনীরা নিজেদের বাড়িতে আরামে বসে জিনিসপত্রের অর্ডার দেযন, দরিদ্রদের রেশন পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। প্রায়শই রেশন নেওয়ার জন্য কাজেও যেতে পারেন তাঁরা। রেশন ডিপো থেকে রেশন পেতে বয়স্ক মহিলাদের অনেকটা হাঁটতে হয়। ভগবন্ত মান আরও বলেছেন, দরিদ্রদের দেওয়া রেশন প্রায়ই নিম্নমানের হয়। “কিন্তু গরীবদের এটা খাওয়া ছাড়া কোন উপায় নেই। যাইহোক, এখন আপ এক্ষেত্রে পরিবর্তন আনতে প্রস্তুত। ভাল মানের রেশন পরিষ্কার মানের ব্যাগে প্যাক করা হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
এদিন আক্ষেপের সুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সে রাজ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন, শীঘ্রই তা বাস্তবায়িতও হবে। বিগত ৪ বছর ধরে দিল্লিতেও এমনটা শুরু করার জন্য সংগ্রাম করে চলেছি আমরা, সবকিছুর পরিকল্পনা করেছিলাম, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তা বন্ধ করে দিয়েছে।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top