News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুন : তিন বছরের মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করল বাবা

খুন : তিন বছরের মেয়েকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করল বাবা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ মার্চ৷৷ উদয়পুরের মহারানীর একটি ইটভাটায় তিন বছরের শিশুকন্যাকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার পিতা৷ নিহত শিশুকন্যাটির নাম স্মৃতি কুমারি চৌহান৷ অভিযুক্ত বাবার নাম অর্ণব চৌহান৷ সে ইটভাটার শ্রমিক৷

জানা যায় তিন বছরের শিশুকন্যা তার বাবার কাছে টাকা চেয়েছিল৷ টাকা দেওয়ার বদলে ক্রুদ্ধ হয়ে সে তার তিন বছরের শিশুকন্যাকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইটভাটা সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় লোকজনরা অভিযুক্ত অর্ণব চৌহানকে আটক করেন৷

ঘটনার খবর পেয়ে রাধাকিশোর পুর থানার পুলিশ এবং ফরেনসিক টিমের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আরও সঙ্গে যাবতীয় তথ্য প্রমাণাদি উদ্ধার করা হয়৷ এ ব্যাপারে থানায় সুনিদৃষ্ট মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইটভাটা শ্রমিকদের সঙ্গে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার নিজেই ঘটনার তদন্ত করছেন বলে স্থানীয় সূত্রের খবর৷ অভিযুক্ত খুনি পাষণ্ড পিতার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top