News Flash

  • Home
  • দেশ
  • Dead Body : বিহারে গঙ্গায় লঞ্চ ডুবিতে নিহত ট্রাকচালকের দেহ ফিরল মালদার গ্রামে
Image

Dead Body : বিহারে গঙ্গায় লঞ্চ ডুবিতে নিহত ট্রাকচালকের দেহ ফিরল মালদার গ্রামে

হরিশ্চন্দ্রপুর, ২৭ মার্চ (হি.স.) : বিহারে গঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় মালদার গ্রামে ফিরল নিহত ট্রাকচালকের দেহ । গত বৃহস্পতিবার গভীর রাতে বিহারের মনিহারি ঘাটে একটি ট্রাকবোঝাই লঞ্চ ডুবে যায়। তাতে মৃত্যু হয়েছে জেলার হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলের বিকি মহলদার (২২) নামে এক ট্রাকচালকের। ঘটনার দু’দিন পর রবিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা গ্রামে দেহ এসে পৌঁছয়। দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গ্রাম।

গত বৃহস্পতিবার গভীর রাতে বিহারের মনিহারি ঘাটে একটি ট্রাকবোঝাই লঞ্চ ডুবে যায়। ওই লঞ্চের মধ্যে থাকা বেশ কয়েকটি ট্রাক গঙ্গায় পড়ে যায়। একটি ট্রাকের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক বিকি মহলদার। ঘটনায় মৃত্য়ু হয় বিকির। পরের দিন সকালে বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এনডিআরএফের তৎপরতায় উদ্ধার হয় বিকির দেহ। ঘটনার দু’দিন পর রবিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা গ্রামে দেহ এসে পৌঁছোয়।

ভালুকার মহলদার পাড়ার বাসিন্দা বিকির বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল। তাঁর ৬ মাসের শিশু সন্তান রয়েছে। রয়েছেন বৃদ্ধ বাবা-মা। ভিনরাজ্যে ট্রাক চালিয়ে পরিবারের জন্য রোজগার করতেন বিকি। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার।

গত বৃহস্পতিবার রাতে বিহারের সাহেবগঞ্জ ঘাট থেকে মনিহারি ঘাটে লঞ্চে করে প্রায় ১৮টি ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। মনিহারি ঘাট ঢোকার মুখে অপর একটি দাঁড়িয়ে থাকা লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকবোঝাই লঞ্চটির। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় ট্রাকবোঝাই লঞ্চটি। লঞ্চে থাকা ১১টি ট্রাক গঙ্গায় তলিয়ে যায়। সেই সময় জলে তলিয়ে বিকির মৃত্যু হয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top