News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : তেলিয়ামুড়া সিএনজি স্টেশনে গ্যাস না পাওয়ায় সড়ক অবরোধ চালকদের
Image

Protest : তেলিয়ামুড়া সিএনজি স্টেশনে গ্যাস না পাওয়ায় সড়ক অবরোধ চালকদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ মার্চ৷৷ সি.এন.জি স্টেশনে গ্যাস না দেওয়াতে ফের তেলিয়ামুড়ায় মঞ্চস্থ হলো পথ অবরোধের নাটক৷ বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমায় যেন ট্রেডিশনে পরিণত হয়ে গিয়েছে পথ অবরোধ৷ রবিবার তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ি সি.এন.জি স্টেশন সংলগ্ণ এলাকায় পথ অবরোধের নাটক মঞ্চস্থ করে৷ যদিও মিনিট ৩০-এর মধ্যেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পথ অবরোধ মুক্ত করে যান চালকরা৷

ঘটনা রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ৷ খবরে জানা যায়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত সি.এন.জি স্টেশনের বিরুদ্ধে যান চালকদের গ্যাস প্রদান করার বিষয় নিয়ে ঠান্ডা যুদ্ধ লেগেই ছিল৷ রবিবার এর বহিঃপ্রকাশ ঘটলো পথ অবরোধের মধ্য দিয়ে৷ রবিবার সকাল থেকেই যান চালকরা নিজ নিজ যান  নিয়ে সি.এন.জি স্টেশনে গ্যাস ভরার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও  গ্যাস প্রদান করা হয়নি বলে অভিযোগ৷ ফলে এক প্রকার উত্তেজিত হয়ে পথ অবরোধের সামিল হল যানবাহন চালকরা৷

খবর যায় তেলিয়ামুড়া থানায়, তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসার মিনিট ৩০-এর মধ্যেই পথ অবরোধ মুক্ত করে৷  সি.এন.জি স্টেশন থেকে গ্যাস প্রদান না করার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বিদ্যুৎ না থাকার কারণে গ্যাস সরবরাহ করতে পারছিল না তারা৷ কিন্তু বিদ্যুৎ -এর অন্য কোন বিকল্প ব্যাবস্থা না থাকার দরুন প্রচন্ডভাবে বেগ পেতে হয়েছে যানবাহন চালকদের৷ যদিও সি.এন.জি স্টেশনে গিয়ে প্রত্যক্ষ করা গেল দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস  ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে বিশাল ক্ষমতা বিশিষ্ট একটি জেনারেটর৷ তার সারাইয়ের কাজেও হাত দিচ্ছে না সি.এন.জি স্টেশন কর্তৃপক্ষ৷  এখন দেখার বিষয় কবে নাগাদ  হাওয়াইবাড়ি স্থিত সি.এন.জি স্টেশনের পরিষেবা স্বাভাবিক হয়৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top