News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শেষ চারের স্বপ্নভঙ্গ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
Image

Cricket : শেষ চারের স্বপ্নভঙ্গ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

ক্রাইসচার্চ, ২৭ মার্চ (হি.স.) : শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ালেও কিন্তু জেতা হল না। সেইসঙ্গে ভেঙে গেল ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে তিন উইকেটে হার মিতালিদের।

হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মধ্যে। কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ ছিল। তবে প্রথম দিকে সেভাবে দাপট দেখাতে পারেননি মিতালিরা। ওলভার্ট (৮০) ও গুডেল (৪৯) ঝড়ের সামনে পড়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল ভারত। তবে হরমপ্রীত কৌর ও ঋতুরাজ গায়কোয়াদের সৌজন্যে ম্যাচে ফেরে ভারত। ঝুলন গোস্বামী বিহীন ভারতীয় বোলিং এদিন একটু নড়বড়েই ছিল।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি রাজ। অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক ছিল তা প্রমাণ করলেন ভারতের দুই ওপেনার। শেফালি বর্মা (৫৩) ও স্মৃতি মান্ধানা (৭১)। দুই ওপেনারের ৯১ রানের পার্টনারশিপের ফলে ভারতের শুরুটা ভালই হয়। তারপর অধিনায়ক মিতালি রাজ অর্ধ শতরানের ইনিংস খেলেন। অনেকেই শেষ চারে ভারতকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন এখানেই শেষ। মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের মত অনেক খেলোয়াড়েরই এটাই শেষ বিশ্বকাপ ছিল। এদিকে ভারতের হারের ফলে ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে যাওয়া পাকা হয়ে গেল। অন্য তিন দল হল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top