News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chief Minister : চিত্তুরে দুর্ঘটনায় মৃতদের পরিবার দু’লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির
Image

Chief Minister : চিত্তুরে দুর্ঘটনায় মৃতদের পরিবার দু’লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির

চিত্তুর, ২৭ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ভাখরাপেটা ঘাট রোডে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দু’লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।

শনিবার রাতে পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় বাসটি ৫০ ফুট নিচে পড়ে যায়। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৪ জন। বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০’টা নাগাদ। বাসে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।


পুলিশ জানায়, বাসটি অনন্তপুর জেলায় ধর্মাভরম থেকে সন্ধ্যায় রওনা হয়েছিল। গন্তব্য ছিল দুর্ঘটনাস্থলের অদূরেই নাগরি গ্রাম। আহতদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি স্বাভাবিকের থেকে বেশি গতিতে চলছিল। একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top