News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee : পাঁচদিনের সফরে পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

Mamata Banerjee : পাঁচদিনের সফরে পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, ২৭ মার্চ (হি.স.) : একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাঁচদিনের সফরে রবিবার পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশাসনিক সফরকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে প্রস্তুতি৷ জোরদার করা হয়েছে নিরাপত্তা৷

একঝলক মমতার সফরসূচি:

• বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির গোসাইপুরে এক সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন৷ সেখান থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছবেন৷
• রাতে দার্জিলিং পৌঁছে রিচমন্ড হিলে তিনি থাকবেন৷

• ২৮ মার্চ কোনও কর্মসূচি নেই মমতার৷
• পরেরদিন ২৯ মার্চ দার্জিলিয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷

• ৩০ মার্চ পাহাড়ে থাকবেন৷
• ৩১ মার্চ দুপুরে দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছবেন৷ শিলিগুড়ির উত্তরকন্যায় রাজ্য সরকারের অতিথিশালায় রাত্রিযাপন করবেন৷

• ১ এপ্রিল দুপুরে কলকাতার উদ্দেশে রওনা দেবেন৷
সম্প্রতি দার্জিলিং পুরসভা নির্বাচনে বিমল গুরুংয়ের সঙ্গে জোট করে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের৷ দার্জিলিং পুরসভা একক ভাবে দখল করেছে অজয় এডওয়ার্ডয়ের দল হামরো পার্টি৷ তাই জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের বন্ধু দলগুলিকে একত্রিত করতে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে ধারনা৷ দার্জিলিং পুরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর ও চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে মমতার ।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top