News Flash

Image

বৃষ্টি : রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা,২৭ মার্চ (হি. স.): গত কয়েকদিন ধরেই গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসী তথা শহরবাসীর । তবে, রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর রাজ্য জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রবিবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে ।

আবহাওয়া দফতর সূত্রে আরও খবর,বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে । সঙ্গে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস উত্তর-পূর্বে যাচ্ছে । ফলে সিকিম থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থানে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে উত্তরবঙ্গে আগামী চারদিন দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।

রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মেঘলা আকাশ থাকবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top