News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann: যতবারই জিতুক না কেন, পেনশন একবারই পাবেন পঞ্জাবের বিধায়করা : ভগবন্ত মান
Image

Bhagwant Mann: যতবারই জিতুক না কেন, পেনশন একবারই পাবেন পঞ্জাবের বিধায়করা : ভগবন্ত মান

চন্ডীগড়, ২৫ মার্চ (হি.স.): পঞ্জাবের সমস্ত আইনপ্রণেতাদের একবারই পেনশন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, পঞ্জাবের বিধায়ক, প্রাক্তন বিধায়করা মাত্র এক মেয়াদের জন্যই পেনশন পাবেন, তাঁরা যতবারই জিতুক না কেন। বিধায়কদের পারিবারিক পেনশনও কমানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি মেয়াদের জন্য একাধিক পেনশন পাচ্ছেন পঞ্জাবের অনেকজন বিধায়ক, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন লাল সিং, সারওয়ান সিং ফিল্লাউর ও রাজিন্দর কৌর ভাট্টাল মাসিক ৩.২৫ লক্ষ টাকা পেনশন পাচ্ছেন। আবার রবি ইন্দর সিং, বলবিন্দর সিং মাসিক পেনশন পাচ্ছেন ২.৭৫ লক্ষ টাকা।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “আপনারা হয়তো অবাক হবেন, যারা তিন, পাঁচ এমনকি ছয় মেয়াদে বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরা পেনশন হিসাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। এমনকি তাঁরা বিধানসভায়ও আসেন না। তাঁরা যে পেনশন পান তা ৩.৫০ লক্ষ থেকে ৫.২৫ লক্ষ টাকা পর্যন্ত। এতে রাজ্যের কোষাগারে চাপ পড়ছে। এই রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এমনকি সংসদ সদস্য (সাংসদ) হিসাবে কাজ করেছেন এবং সেই পেনশনও পান।” ভগবন্ত বলেছেন, এভাবে সঞ্চিত অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। আমি ইতিমধ্যেই সমস্ত আইন প্রণেতাদের পারিবারিক পেনশন কমানোর জন্য অফিসারদের বলেছি।

Releated Posts

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top