News Flash

  • Home
  • বাণিজ্য
  • Sensex : পতন শেয়ারবাজারে, লালে থামল সেনসেক্স-নিফটি
Image

Sensex : পতন শেয়ারবাজারে, লালে থামল সেনসেক্স-নিফটি

মুম্বই, ২৫ মার্চ (হি. স.) : সপ্তাহের শেষ কর্মদিবসেও পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। শুক্রবার ২৩৩ দশমিক ৪৮ সূচক হারাল সেনসেক্স। পাশাপাশি নিফটিও কমেছে ৭০ পয়েন্ট। কোনওক্রেমে ১৭ হাজার ১৫০ সূচক ধরে রাখতে পেরেছে।


বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেশের নামী-দামী সংস্থাগুলির শেয়ারদর পড়তে থাকে। দুপুরের পরে এক ধাক্কায় ৪০০-র বেশি পয়েন্ট খুইয়েছিল সেনসেক্স। তথ্য-প্রযুক্তি থেকে ওষুধ প্রস্তুতকারী সংস্থা এমনকী অটো ও এফএমসিজি’র শেয়ারেও ধস নেমেছে। শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছে। তবে তাতে খুব একটা লাভ হয়নি।


সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ২২টির দরেই পতন ঘটেছে। বাজাজ অটো, এবিআই সহ বেশ কয়েকটি সংস্থার শেযার দর অবশ্য বেড়েছে। এদিন শেয়ারবাজারে সবচেয়ে লাভবান হয়েছে বাজাজ অটো। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭০ টাকা ৪৫ পয়সা। সবচেয়ে বড় লোকসান করেছে টাইটান। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ৯৪ টাকা ৬০ পয়সা। দিনের শেষে ২৩৩ দশমিক ৪৮ সূচক হারিয়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫৭ হাজার ৩৬২ দশমিক ২০ পয়েন্টে। আর ৬৯ দশমিক ৭৫ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ১৫৩ পয়েন্টে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top