News Flash

  • Home
  • দিনের খবর
  • দৈনিক সংক্ৰমণ কমলেও মৃত্যু ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী ০.০৫ শতাংশ
Image

দৈনিক সংক্ৰমণ কমলেও মৃত্যু ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী ০.০৫ শতাংশ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা কমে গিয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৮৩ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.২৪ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২,১৫,৩০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৮৯৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৯ লক্ষ ৮২ হাজার ৪৫১ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৮২,৫৫,৭৫,১২৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৬,৭৫৫ জন (১.২০ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৪৯৯ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৭৮,০৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ। নতুন করে ১,৬৮৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,৩০,১৬,৪৪২ জন।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top