News Flash

  • Home
  • বিদেশ
  • Imran Khan: প্রত্যাশিতই ছিল, ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পাক সংসদের অধিবেশন ২৮ মার্চ অবধি মুলতুবি
Image

Imran Khan: প্রত্যাশিতই ছিল, ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পাক সংসদের অধিবেশন ২৮ মার্চ অবধি মুলতুবি

ইসলামাবাদ, ২৫ মার্চ (হি.স.): আপাতত ৩-দিন সময় পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে গুরুত্বপূর্ণ পাকিস্তান সংসদের অধিবেশন ২৮ মার্চ অবধি মুলতুবি করে দিয়েছেন স্পিকার। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা ছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে। কিন্তু, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি শুক্রবারের মতো মুলতুবি ঘোষণা করেন স্পিকার আসাদ কাইসার। এর ফলে আগামী সোমবার অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটি হবে বলে মনে করা হচ্ছে।

এদিন ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য খয়াল জামান ওরাকজাই, প্রাক্তন রাষ্ট্রপতি রফিক তারার এবং সেনেটর রহমান মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরই অধিবেশন দিনের মতো মুলতুবি ঘোষণা করা হয়। স্পিকার আসাদ কাইসার জানান, রীতি মেনেই অধিবেশন মুলতুবি করা হয়েছে। যখনই (অ্যাসেম্বলির) সম্মানিত সদস্য মারা যান, তাঁদের সম্মানে (ন্যাশনাল অ্যাসেম্বলি) অধিবেশন পরবর্তী (কার্য) দিন পর্যন্ত মুলতবি করা হয়। এদিকে ২৮ মার্চ অবধি অধিবেশন মুলতুবি ঘোষণা হওয়ায় আরও কিছুটা সময় পেলেন ইমরান খান। এর মাঝে রবিবার ২৭ মার্চ এক বিশাল জনসভার ডাক দিয়েছেন ইমরান খান। এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শনের শেষ চেষ্টায় অঙ্ক ঘোরাতে চাইছেন ইমরান।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top