News Flash

  • Home
  • বিদেশ
  • Volodymyr Zelensky: রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জেলেনস্কির, বললেন স্বাধীনতাকে সমর্থন করুন
Image

Volodymyr Zelensky: রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জেলেনস্কির, বললেন স্বাধীনতাকে সমর্থন করুন

কিয়েভ, ২৪ মার্চ (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত বিশ্বকে প্রতিবাদের আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, ২৪ মার্চ থেকে ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য এবং জীবনকে সমর্থন করার জন্য ইউক্রেনীয় প্রতীক নিয়ে এগিয়ে আসুন। তিনি আরও বলেন, আপনার জায়গায়, আপনার রাস্তায় নেমে আসুন। নিজেকে দৃশ্যমান করুন।

ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্তির দিনে জেলেনস্কির এই আবেগঘন বক্তব্যে রুশ হামলার বিরুদ্ধে কথা বলতে বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা আপনাদের অফিস থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে শান্তির নামে বেরিয়ে আসুন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই্ এই যুদ্ধ বন্ধ করতে হবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, নিজ দেশ ছেড়েছেন লক্ষ লক্ষ মানুষ।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top