News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : পানিসাগরে দুইটি বেআইনি রেলের টিকিট কাউন্টারে আরপিএফের হানা
Image

Arrested : পানিসাগরে দুইটি বেআইনি রেলের টিকিট কাউন্টারে আরপিএফের হানা

পানিসাগর, ২৪ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের জলেবাসায় দুটি বেআইনি রেলের টিকিট কাটার কাউন্টারে হানা দিয়ে আরপিএফ জওয়ানরা প্রচুর পরিমাণ জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। 


সংবাদ সূত্রে জানা গেছে, আরপিএফ জওয়ানরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জলেবাসা বাজারের দুটি দোকানে হানা দেয়। তাদের কাছে খবর ছিল ব্যক্তিগত ইউজার আইডি থেকে টিকিট কেটে তারা বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে আরপিএফ জওয়ানরা ওই দুটি দোকানে হানা দিয়ে অভিযোগের সত্যতা পান। সে অনুযায়ী ওই দুটি দোকান থেকে ল্যাপটপ সহ অন্যান্য সামগ্রী তুলে নিয়ে গেছে আরপিএফ জওয়ানরা। 


আরপিএফের দায়িত্ব প্রাপ্ত অফিসার লক্ষণ দেববর্মা জানান, পার্সোনাল আইডি থেকে টিকিট কেটে বিক্রি করার কোনো আইনি বৈধতা নেই। শুধুমাত্র রেল যাত্রীরা নিজের একাউন্ট আইডি থেকে টিকিট কেটে নিজেই যাতায়াত করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কেউ যদি পার্সোনাল ইউজার আইডি ব্যবহার করে টিকিট কেটে বিক্রি করেন তা আইনত নিষিদ্ধ। ওই অপরাধের খোজে আরপিএফ জওয়ানরা জলেবাসা বাজারে হানা দিয়েছে বলে সূত্রের খবর‌। 


প্রসঙ্গত, ইতিপূর্বে এধরনের অভিযান চালিয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য পেয়েছে আরপিএফ। বেআইনি কাজকর্মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এধরনের বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে। সূত্রটি জানিয়েছে, রেলওয়ের স্বীকৃতিপ্রাপ্ত এজেন্টরা অবশ্য টিকিট কেটে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আইনী কোনো বিধিনিষেধ নেই। বেআইনিভাবে টিকিট বিক্রি করার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

Releated Posts

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top