News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: বড় অঙ্গীকার মনসুখের, জানালেন ২০২৫-এর মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করতেই হবে
Image

Mansukh Mandviya: বড় অঙ্গীকার মনসুখের, জানালেন ২০২৫-এর মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করতেই হবে

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিশ্ব যক্ষ্মা দিবসে বড় অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করতেই হবে, আর এই লক্ষ্যে ভারত সরকারের যক্ষ্মা নির্মূল কর্মসূচি দ্রুত গতিতে চলছে। দেশবাসীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান, একসঙ্গে আমরাই পারি ও আমরাই যক্ষ্মা নির্মূল করব এবং একটি সুস্থ ও রোগমুক্ত ভারত গঠনের লক্ষ্যে কাজ করব।

বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগটি নির্মূলে দিবসটি পালিত হয়ে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইটারে এদিন লিখেছেন, “যক্ষ্মা হারবে ও দেশ জিতবে। যক্ষ্মা একটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য রোগ। ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করতেই হবে, আর এই লক্ষ্যে ভারত সরকারের যক্ষ্মা নির্মূল কর্মসূচি দ্রুত গতিতে চলছে। আমরা একসঙ্গে পারব যক্ষ্মাকে নির্মূল করতে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top