News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সংরক্ষিত জলের প্রতিটি ফোঁটা আমাদের অগ্রগতিতে সহায়তা করে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সংরক্ষিত জলের প্রতিটি ফোঁটা আমাদের অগ্রগতিতে সহায়তা করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংরক্ষিত জলের প্রতিটি ফোঁটা আমাদের নাগরিকদের সাহায্য করার পাশাপাশি অগ্রগতিতেও সহায়তা করে। জল সংরক্ষণের জন্য জল জীবন মিশনের অবদানের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আসুন আমরা সবাই একত্রে জল সংরক্ষণ করি। সংরক্ষিত জলের প্রতিটি ফোঁটা আমাদের নাগরিকদের সাহায্য করার পাশাপাশি অগ্রগতিতেও সহায়তা করে।”

প্রধানমন্ত্রী টুইটে আরও জানিয়েছেন, “বিশ্ব জল দিবসে, আসুন আমরা প্রতিটি ফোঁটা জল সংরক্ষণের জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।” তিনি আরও লিখেছেন, “আমাদের দেশ জল সংরক্ষণ এবং আমাদের নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয় জল সুনিশ্চিত করতে ‘জল জীবন মিশন’-এর মতো অনেক ব্যবস্থা গ্রহণ করছে।” মোদী জানিয়েছেন, “মা ও বোনেদের জীবন সহজ করতে জল জীবন মিশন অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে। জনগণের অংশগ্রহণে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার সংকল্প পূরণ হবে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top