News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার আগেই বিবৃতি দিয়ে বয়কট বিরোধীদের
Image

ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার আগেই বিবৃতি দিয়ে বয়কট বিরোধীদের

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন বিরোধীদের হৈ হট্টগোলের মধ্য দিয়ে শুরু হয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ এনে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার আগেই বিরোধী দলনেতা মানিক সরকার বিবৃতি দিতে শুরু হয়ে যান। শুধু তাই নয়, বিবৃতি পাঠ সমাপ্ত করে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার আগেই বয়কট করে বেরিয়ে যান বিরোধীরা।বিবৃতিতে বিরোধী দলনেতা রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাজ্যের প্রধান। রাজ্যের জনগনের সাংবিধানিক অভিভাবক। রাজ্যের জনগনের সুখ-সুবিধা অসুবিধা, সমস্যা ইত্যাদি প্রশ্নে আপনি একক বা আলাদাভাবে সিদ্ধান্ত নিতে না পারলেও যে সরকারকে নিজের সরকার বলে দাবী করেন সেই সরকারকে সঠিক প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহনে কথা বলতে পারেন।

তাঁর দাবি, ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে চলেছে। গণতন্ত্রের উপর আক্রমন ঘটেই চলেছে। জনগনের স্বাধীনভাবে ভোটদানের অধিকার হরন হয়ে চলেছে। বিরোধীদের কন্ঠ রোধ করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, বিরোধীদের দলীয় অফিস আক্রান্ত হয়ে চলেছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা আঘাত প্রাপ্ত হচ্ছে। চলছে একদলীয় স্বৈর শাসন ব্যবস্থা। এই অবস্থাতে কাজ রোজগার খাদ্য নিয়ে চলছে সমস্যা। এ সবকিছু নিয়ে কথা বলার ও আন্দোলন করার চেষ্টা বাধা প্রাপ্ত হয়ে চলেছে।

তাঁর বক্তব্য, এমন এক অভাবনীয় অস্বাভাবিক পরিস্থিতিতে রাজ্যের প্রধান এবং জনগনের অভিভাবক হিসাবে আপনার কোনও বক্তব্য রাজ্যের মানুষ শুনছেন না এবং দেখছেন না। তাই আপনার এই আনুষ্ঠানিক ভাষণ জনগনের কাছে তাৎপর্য হারাতে বাধ্য তিনি মনে করেন। তাঁর কথায়, আমরাও জনগনের পক্ষ থেকে আমাদের ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হচ্ছি এবং আপনার এই বক্তব্য পাঠ শুনতে অনাগ্রহ প্রকাশ করছি। এজন্য আমরা ক্ষোভ ও দুঃখের সাথে সভা ত্যাগ করতে বাধ্য হচ্ছি।এরপরই বিরোধীরা অধিবেশন বয়কট করে বেরিয়ে যান। সম্ভবত, ত্রিপুরার সংসদীয় ইতিহাসে এই প্রথম রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার আগেই বিরোধীরা ক্ষোভ জাহির করে অধিবেশন বয়কট করে বেরিয়ে গেছেন, সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার।

Releated Posts

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…

ByByReshmi Debnath Jun 13, 2026

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top