News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi: কংগ্রেসকে মজবুত করতে তৎপরতা শুরু, রাহুল সকাশে হুডা, পরে আজাদের সঙ্গে বৈঠক
Image

Rahul Gandhi: কংগ্রেসকে মজবুত করতে তৎপরতা শুরু, রাহুল সকাশে হুডা, পরে আজাদের সঙ্গে বৈঠক

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ ও পঞ্জাব-সহ ৫ রাজ্যের পরাজয়ের পর থেকেই কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। মানসিকভাবেও অনেকে ভেঙে পড়েছেন। কংগ্রেসকে মজবুত করতে ফের শুরু হয়েছে তৎপরতা। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা, রাহুলের সঙ্গে বৈঠক করার পরই এদিন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের সঙ্গেও বৈঠক করেছেন হুডা।

সূত্রের খবর, জি-২৩ বৈঠক নিয়ে বুধবারই আজাদ ও সোনিয়া গান্ধীর মধ্যে ফোনে কথা হয়েছিল। দলকে নতুন করে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় তা নিয়েই সোনিয়া ও আজাদের মধ্যে কথা হয়েছে। পরবর্তী দিন হুডার সঙ্গে বৈঠক করলেন আজাদ। উভয়ের মধ্যে অনেকক্ষণ কথা হয়। এদিন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলকে নতুন করে চাঙ্গা করতেই এখন তৎপর সকলে।

Releated Posts

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top