News Flash

  • Home
  • দেশ
  • তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা বৃহস্পতিবার থেকেই; স্বস্তি পাবে মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থান
Image

তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা বৃহস্পতিবার থেকেই; স্বস্তি পাবে মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থান

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): শীত বিদায় নেওয়ার পর খুব বেশি দিন, এরইমধ্যে গরমে হাঁসফাঁস করছে দিল্লি, মুম্বই! হলুদ সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে গুজরাট ও রাজস্থানে। তবে, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে, গরম থেকে স্বস্তি পাবে দেশের এই সমস্ত রাজ্য। বুধবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “অত্যধিক তাপমাত্রার কারণেই মার্চ মাস নাগাদ দেশের কেন্দ্রীয় অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণ মহাদেশীয় বাতাসের কারণেই এমনটা হয়, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। বৃহস্পতিবারই থেকেই কমবে তাপমাত্রা।”

তিনি আরও জানিয়েছেন, “বিগত ৩ দিন ধরে দক্ষিণ রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ এবং কোঙ্কন অঞ্চলের মতো মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ ছিল। কেন্দ্রীয় অংশের গুজরাট-রাজস্থান থেকে ওডিশা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আমরা আশা করছি বৃহস্পতিবার থেকে গরমের তীব্রতা কমবে এবং তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে।”

মার্চ মাস পড়তেই অস্বাভাবিক গরম পড়তে শুরু করেছে দিল্লি এবং মহারাষ্ট্রে। পিছিয়ে নেই রাজস্থান ও গুজরাটও। আগামী দু’মাসে পরিস্থিতি যে আরও ভয়ানক হতে পারে মার্চের শুরুতেই গরমের এই দাপট তারই যেন ইঙ্গিত দিচ্ছে। তবে, বৃহস্পতিবার থেকে গরম কিছুটা কমবে বলেই জানাল আবহাওয়া দফতর। কমতে পারে রোদের তেজও।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top