News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছন্দে ফিরছে কর্ণাটকের উদুপি, ডেপুটি কমিশনার জানালেন শান্তিতেই চলছে পঠনপাঠন
Image

ছন্দে ফিরছে কর্ণাটকের উদুপি, ডেপুটি কমিশনার জানালেন শান্তিতেই চলছে পঠনপাঠন

উদুপি, ১৬ মার্চ (হি.স.): হিজাব-বিবাদ ভুলে ছন্দে ফেরার প্রয়াসে কর্ণাটকের উদুপি জেলা। হিজাব-বিবাদ মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়ের পরবর্তী দিনই কর্ণাটকের উদুপি জেলায় খুলে গিয়েছে স্কুল ও কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে মনোবল বাড়াতে এদিন জেলার বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখেন উদুপির ডেপুটি কমিশনার এম কুরমা রাও। তিনি জানিয়েছেন, পঠনপাঠন চলছে শান্তিতেই। সবকিছু স্বাভাবিক রয়েছে।

সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও জেলার জনগণের উদ্দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেছেন, “উদুপি একটি শান্তিপূর্ণ জেলা। আমরা সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও জেলার জনগণের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করছি।” উল্লেখ্য, হিজাব বিবাদ মামলায় মঙ্গলবারই রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। কর্ণাটক হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। খারিজ হয়ে যায় হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাই কোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন।

এদিকে, হিজাব মামলার রায়ে সন্তুষ্ট নন মামলাকারীরা। কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান আইনজীবী সঞ্জয় হেগড়ে। কিন্তু, বুধবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, হোলির ছুটির পরই শুনানির সঙ্গে সম্পর্কিত আবেদনগুলির তালিকা বিবেচনা করা হবে। অর্থাৎ হোলির আগে হিজাব নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top