News Flash

  • Home
  • দেশ
  • বিরাট সাফল্য সুরক্ষা বাহিনীর, শ্রীনগরে উপকন্ঠে এনকাউন্টারে নিকেশ ৩ লস্কর (টিআরএফ) জঙ্গি
Image

বিরাট সাফল্য সুরক্ষা বাহিনীর, শ্রীনগরে উপকন্ঠে এনকাউন্টারে নিকেশ ৩ লস্কর (টিআরএফ) জঙ্গি

শ্রীনগর, ১৬ মার্চ (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বুধবার শ্রীনগরের উপকণ্ঠে নওগাম এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা (টিআরএফ) জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে দু’জন খনমোহ এলাকার সরপঞ্চ সমীর আহমেদ ভাট খুনে জড়িত ছিল। নিহত ৩ জঙ্গির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর বুধবার সকাল থেকে শ্রীনগরের উপকণ্ঠে নওগাম এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকেশ হয় একজন জঙ্গি, পরে আরও দু’জন জঙ্গির মৃত্যু হয়। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা (টিআরএফ) জঙ্গি সংগঠনের সদস্য ছিল। গত ৯ মার্চ খনমোহ এলাকায় খুন হন সরপঞ্চ সমীর আহমেদ ভাট, সরপঞ্চ খুনে জড়িত দুই জঙ্গি এদিন নিকেশ হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top