News Flash

  • Home
  • প্রধান খবর
  • Hema Malini: শিল্প মহলের সমস্যায় উদ্বিগ্ন হেমা, বললেন সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারত
Image

Hema Malini: শিল্প মহলের সমস্যায় উদ্বিগ্ন হেমা, বললেন সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারত

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): শিল্প ও শিল্পী মহলের আর্থিক অনটন ও নানা বিধ সমস্যায় উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ ও প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। বুধবার লোকসভায় হেমা মালিনী বলেছেন, “সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারত। আমাদের শিল্প, সংস্কৃতি এবং শিল্পীরাই মূল ভীত। কোনও দেশ যখন নিজস্ব শিল্পীদের অবহেলা করেছে, সেই দেশ শুধুমাত্র হ্রাসের সম্মুখীন হয়েছে। শিল্প সেক্টর ও শিল্পীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একজন শিল্পী হিসেবে আমি তাঁদের জন্য চিন্তিত।”

হেমা মালিনী লোকসভায় আরও বলেছেন, “আমাদের লোকশিল্পী, ধ্রুপদী শিল্পী ও অন্যান্য শিল্পীদের পরিচয় ঝুঁকির সম্মুখীন। তাঁরা মহামারীর কারণে আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন এবং নিজেদের শিল্প ছেড়ে জীবিকা অর্জনের জন্য অন্য কাজ বেছে নিতে বাধ্য হয়েছেন। আমি সরকারের কাছে এই শিল্পীদের আর্থিক সাহায্য ও পেনশনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।” হেমা আরও বলেছেন, “২০১৭ সালে শিল্প ও শিল্পীদের তথ্য সংগ্রহের জন্য সাংস্কৃতিক ম্যাপিং প্রকল্পে জাতীয় মিশন চালু করেছে সংস্কৃতি মন্ত্রক। সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্পদের অভাবে এটি বন্ধ করা হয়েছে। আমি এই স্কিমটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সংস্থানগুলি উপলব্ধ করার জন্য সরকারকে অনুরোধ করছি।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top