News Flash

  • Home
  • দেশ
  • Bhagwant Mann: বিদ্রুপ করবেন না বিরোধীদের, বার্তা দিলেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী
Image

Bhagwant Mann: বিদ্রুপ করবেন না বিরোধীদের, বার্তা দিলেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী

খাটকার কালান, ১৬ মার্চ (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই আম আদমি পার্টির বিধায়ক এবং নেতাদের উদ্দেশে বিরোধীদের বিদ্রূপ না করার বার্তা দিলেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, ‘‘গণতন্ত্রে বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তিনি আরও বলেন, ‘‘আজ আমি এখানে কারও সঙ্গে বিবাদ করতে আসিনি। আমি পঞ্জাবের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এমনকি, যাঁরা আমাদের দলকে ভোট দেননি, তাঁদেরও।’’

শোনা যায়, পঞ্জাবের উন্নয়নের লক্ষ্যে তাঁর নয়া স্লোগান ‘বড়তা পঞ্জাব’। সেই সঙ্গে মানের দাবি, ‘‘আমরা যে সঠিক ভাবে সরকার পরিচালনা করতে পারি, এ বার তাঁর পরিচয় পাবেন পঞ্জাববাসী।’’ ভগৎ সিংয়ের উদ্ধৃতিও এসেছে তাঁর বক্তৃতায়— ‘‘ভালবাসার জন্মগত অধিকার সকলেরই রয়েছে। এ বার না হয় দেশের মাটিতে ভালবাসা যাক।’’

উল্লেখ্য, শহিদ ভগৎ সিংয়ের গ্রাম খাটকার কালানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টি (আপ)-র নেতা ভগবন্ত মান। বুধবার রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত তাঁকে শপথবাক্য পাঠ করান। মঙ্গলবার পঞ্জাবে আপ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই সঙ্গরুরের সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মান। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে সঙ্গরুরেরই ধুরি আসন থেকে জিতেছেন মান। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় এ বার ৯২টিতে জিতেছে আপ। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের ঝুলিতে মাত্র ১৮টি আসন।

Releated Posts

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

মধ্যপ্রাচ্য সংকটের জেরে এপ্রিলে কমল ভারতের বিমান যাত্রী সংখ্যা

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এপ্রিলে দেশে বিমান যাত্রী সংখ্যায় ধাক্কা লাগল। মার্চের তুলনায় দেশীয় ও…

ByByNews Desk May 4, 2026

‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হবে বাংলায়, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি: সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top