News Flash

Image

রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধু

কৈলাসহর, ১৬ মার্চ : ঊনকোটি জেলার কৈলাসহরের তাচাই চা-বাগানে বুধবার সকালে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক মহিলা। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম শান্তি রায়। 

সংবাদ সূত্রে জানা গেছে, শান্তি রায় উনুনে রান্না করার জন্য যান। উনুন ধরানোর জন্য তিনি লাকড়ির উপরে কিছুটা কেরোসিন ঢেলে ছিলেন। কেরোসিন ঢেলে আগুন দিতেই সে আগুন তার শরীরকে গ্রাস করে ফেলে। তাতেই অগ্নিদগ্ধ হন ওই মহিলা। পরিবারের লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যায়। মহিলার অবস্থা সঙ্কটজনক হওয়ায় ঊনকোটি জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top