News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটক হাইকোর্টের রায়ে খুশি তেজস্বী সূর্য, বললেন মেয়েদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Image

কর্ণাটক হাইকোর্টের রায়ে খুশি তেজস্বী সূর্য, বললেন মেয়েদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব বিবাদ মামলায় কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী যাদব। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টের রায় শুনে তেজস্বী সূর্য বলেছেন, “আমি কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি; মেয়েদের শিক্ষার সুযোগ ও অধিকারকে শক্তিশালী করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাঁদের জন্য।”

তেজস্বী আরও বলেছেন, “সমাজের একটি শ্রেণী মুসলিম মেয়েদের শিক্ষা ও আধুনিকতা থেকে বঞ্চিত করার চেষ্টা করছিল… আবেদন করা জনগণের অধিকার এবং তাঁরা তা করতেই পারেন, তবে…আদালতের আদেশ মেনে চলা উচিত সকলের।” উল্লেখ্য, কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে যে বিবাদ চলছিল, সেই মামলায় রায় দিল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার রায়দানের সময় কর্নাটক হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top