News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকলে, তা অবশ্যই মেনে চলতে হবে : রেখা শর্মা
Image

শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকলে, তা অবশ্যই মেনে চলতে হবে : রেখা শর্মা

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে খুশি প্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকলে, তা অবশ্যই মেনে চলতে হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, “আমি কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ কোরান অনুসারে হিজাব কোনও ধর্মীয় অনুশীলন নয়। একজন পড়ুয়া যখন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে, তখন অবশ্যই তাঁকে নিয়ম-কানুন মেনে চলতে হবে।”

তিনি আরও বলেছেন, “মেয়েদের অধিকার রক্ষার একজন প্রবল সমর্থক আমি, আমি সর্বদা বলে থাকি মেয়েরা যে কোনও স্থানে যে কোনও কিছু পরতেই পারে, কিন্তু যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকে, তাহলে সেটা অবশ্যই মেনে চলতে হবে। ছাত্রদের ধর্ম, বর্ণ, গোত্রে বিভক্ত করা উচিত নয়। আমি আশা করি তারা ক্লাসে ফিরে যাবে।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপের তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন রাম জন্মভূমি সেবা সমিতির সম্পাদক

অযোধ্যা, ১ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরের অনুদান ও তহবিল তছরুপের অভিযোগে চলা তদন্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ…

ByBySandeep Biswas Jul 1, 2026

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top