News Flash

  • Home
  • প্রধান খবর
  • Basavaraj Bommai : হাইকোর্টের রায় মানতে অনুরোধ বোম্মাইয়ের, বি নাগেশ বললেন শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ
Image

Basavaraj Bommai : হাইকোর্টের রায় মানতে অনুরোধ বোম্মাইয়ের, বি নাগেশ বললেন শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ

বেঙ্গালুরু, ১৫ মার্চ (হি.স.): হিজাব বিবাদ মামলায় কর্নাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই জানালেন, “আদালতের রায় সবাইকে মেনে চলতে হবে। এটা আমাদের সন্তানদের ভাগ্য ও শিক্ষার বিষয়।” তিনি আরও জানিয়েছেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” হাইকোর্টের রায়ে খুশি প্রকাশ করেছেন কর্নাটকের শিক্ষামন্ত্রী। কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বি নাগেশ বলেছেন, “সরকারের অবস্থান বহাল রেখেছে কর্নাটক হাইকোর্ট, এ জন্য আমি খুশি। যে সমস্ত মেয়েরা আদালতে গিয়েছে, তাঁদের অনুরোধ করছি রায় মেনে চলুন, শিক্ষা অন্য যে কোনও বিষয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

কর্নাটক হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কর্নাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, “হাইকোর্টের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুসলিম পড়ুয়ারা দীর্ঘদিন ধরেই সমস্যার সম্মুখীন হয়েছেন। কেউ তাঁদের বিভ্রান্ত করেছিল তাই এই সমস্যা তৈরি হয়। সমস্ত শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান করা উচিত, তাই সকলের আদেশটি মেনে নেওয়া উচিত।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top