News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র করমুক্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র করমুক্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : ত্রিপুরায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রকে করমুক্ত বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘোষণা করেছেন।

আজ সামাজিক মাধ্যমে জারিকৃত বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিবেক অগ্নিহোত্রী কর্তৃক নির্মিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রটি কাশ্মীরি হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন ও হৃদয়বিদারক সংগ্রামের বর্ণনা করেছে। রাজ্যের জনগণকে এই চলচ্চিত্র দেখতে উৎসাহিত করতে ত্রিপুরা সরকার চলচ্চিত্রটিকে রাজ্যে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র সারা দেশে তীব্র আলোড়ন ফেলেছে। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতন দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে এবং নতুন করে ভাবনার তাগিদ অনুভব করিয়েছে। ইতিমধ্যে এই চলচ্চিত্রের নির্মাতা, অভিনেতা এবং অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী এই চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন। হরিয়ানা সরকার সর্বপ্রথম এই চলচ্চিত্রকে করমুক্ত ঘোষণা করেছিল। রাজস্থানে কংগ্রেস বিধায়ক চলচ্চিত্রটিকে করমুক্ত করার আবেদন জানিয়েছেন।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top