News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাটির দেওয়াল ঘরের নীচে চাপা পড়ে মৃত্যু মহিলার
Image

মাটির দেওয়াল ঘরের নীচে চাপা পড়ে মৃত্যু মহিলার

আগরতলা, ১৪ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন খয়েরপুরের দোলুরা এলাকায় মাটির দেওয়াল ঘর চাপা পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম ঝুনু রানী শীল।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকাল সাতটা নাগাদ ঝুমু রানী শীল বাড়ির একটি পরিত্যক্ত দেওয়াল ঘরের পাশে কাজ করছিলেন। তখনই আচমকা মাটির দেয়াল ধসে পড়ে। মাটির দেয়াল ধসে পড়ায় তিনি মাটি চাপা পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় মহিলাকে মাটির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। সেখান থেকে মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে মহিলার মৃত্যু হয়েছে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্‍সক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মাটির দেয়াল চাপা পড়ে মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাটির দেওয়াল ঘরটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই ঘরের পাশে কাজ করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top