News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীর মুন্ডু ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখলেন স্ত্রী

স্বামীর মুন্ডু ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখলেন স্ত্রী

খোয়াই, ১২ মার্চ : খোয়াই থানা এলাকার রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনিতে স্বামীর গলা কেটে মুন্ডু ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখলেন স্ত্রী।  ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহতের নাম রবীন্দ্র তাঁতী। বয়স ৫০ বছর।

সংবাদ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই গতকাল রাতেও স্বামী-স্ত্রী  খাওয়া-দাওয়ার পর ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর গলা কেটে মুন্ডু ঠাকুরঘরে ঝুলিয়ে রাখেন স্ত্রী সাবিত্রী তাঁতী। ঘটনা টের পেয়ে নিহতের ভাই ঘর থেকে বের হয়ে আসে। ভাইয়ের মুণ্ড ঠাকুরঘরে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেচামেচি শুরু করেন তিনি।

তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।  খুনি স্ত্রীকে আটক করা হয়। খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।  সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।খোয়াই থানার ওসি  জানিয়েছেন, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শনিবার সকালে ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান এবং সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে যান। পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার আসল রহস্য উদঘাটন করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top