আগরতলা, ১২ মার্চ : আশ্রম চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়ে অল্পেতে ঘনবসতি এলাকাটি রক্ষা পেয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, বহি:রাজ্য থেকে পণ্য নিয়ে আসা একটি লরি আশ্রম চৌমুহনী এলাকায় দাঁড়িয়েছিল। লরি চালক ও সহচালক লরির কাছেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিল। হঠাৎ রান্না করার সময় সিলিন্ডারে আগুন ধরে যায়। আতঙ্কে তারা গ্যাস সিলেন্ডার মাঝ রাস্তায় ছুড়ে ফেলে দেয়। স্থানীয় লোকজন এসে গ্যাস সিলেন্ডার সেখান থেকে রাস্তার পাশে ড্রেনের জলে ফেলে দেন। ফলে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বিস্তীর্ণ এলাকাটি।

গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পেতে রক্ষা ঘন বসতি এলাকা
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…


















