News Flash

Image

গাঁজা সহ চার যুবক আটক রাজধানীতে

আগরতলা, ১১ মার্চ : রাজধানী আগরতলা শহরের রামনগর ৬ নম্বর রোডের একটি বাড়ি থেকে গাঁজাসহ ৪ যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার যুবক বাড়িতে ভাড়া থাকতো। বাড়ির মালিক বাড়িতে থাকেন না। আটক চার যুবকের মধ্যে তিনজন অসমের বাসিন্দা এবং একজন নরসিংগড়ের  বাসিন্দা। অসমের বাসিন্দা তিন যুবকের বাড়ি কোকরাঝাড় জেলায়।

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে বাড়িতে হানা দেন। তাদের কাছে খবর ছিল ওই বাড়িতে থাকা ভাড়াটিয়ারা নেশা সামগ্রী সহ অন্যান্য অবৈধ কার্যকলাপে জড়িত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে এক বস্তা শুকনো গাঁজাসহ তাদেরকে আটক করতে সক্ষম হন।

তাদেরকে গাঁজাসহ আটক করে রামনগর আউট পোস্টের পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউটপোস্ট এর ওসি ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে এক বস্তা গাঁজা সহ অন্যান্য সামগ্রী সমেত ৪ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। 

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top